Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

শেষ প্রস্তুতি ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম প্রস্তুতি ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে ভূল করতে চায়না বাংলাদেশ। তাইতো এবার জেতার জন্য ভিন্ন রকম ছক কসছে লিটন দাসের দল। আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুপুর ১২টায় শুরু হওয়ার কথা এই ম্যাচটি।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। আবুধাবিতে আয়ারল্যান্ড অধিনায়কের সঙ্গে টস করতে নেমে কয়েন নিক্ষেপে জিতলেন তিনি। টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন লিটন।

আইপিএল খেলে আবুধাবিতেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেননি। তবে শেষ প্রস্তুতি ম্যাচে দলে রাখা হয়েছে মোস্তাফিজকে।

যথারীতি আজও খেলছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button