Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবলবাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ১-১ গোলের ড্রয়ে ছিটকে পড়লো বাংলাদেশ। আর প্রথমবার দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতায় ফাইনালে উঠল নেপাল

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটে  সুমন রেজার গোলে প্রথমার্ধ এগিয়ে যায় জামাল ভূঁইয়ারা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭৯ তম মিনিটে গোলরক্ষক আনিসুর রহমান জিকো দলকে বাঁচাতে রেড কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। এরপর ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ড্র তুলে নেয় নেপাল ম্যাচের বাকি সময় আর গোল করতে না পারায় ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রথম তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশের জন্য দরকার ছিল ৩ পয়েন্ট। অন্যদিকে ৬ পয়েন্ট পাওয়া নেপালের দরকার ছিল ১ পয়েন্ট। সেই শর্ত পূরণ করে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে হিমালয়ের দেশ। আর ৫ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button