আফগানিস্তানে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে জোট জি-২০ এর আর্থিক সহায়তার প্রতিশ্রুতি

আফগানিস্তানে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে দেশটিকে আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর জোট জি-২০।
মঙ্গলবার জি টোয়েন্টি ভার্চুয়াল সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়েন।
আফগানিস্তান এবং প্রতিবেশী যেসব দেশে আফগান শরণার্থীরা আশ্রয় নিয়েছে সেসব দেশকে এক বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত দেশগুলো। এছাড়া জার্মানির পক্ষ থেকে ৬০০ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
আর্থিক সহায়তার অর্থ সরাসরি তালেবানকে নয়, বিভিন্ন দাতব্য সংস্থাকে দেয়ার ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।এছাড়া আফগানিস্তান যেন আল কায়েদা ও ইসলামিক স্টেটের জঙ্গিদের আশ্রয়স্থলে পরিণত না হয় তা নিশ্চিতের নানা উপায় নিয়েও আলোচনা করেন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর নেতারা।
বাংলাটিভি/শহীদ



