Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলা

ড্রাগন চাষে সফল হয়েছেন পটুয়াখালীর গলাচিপার এক নারী উদ্যোক্তা

ড্রাগন চাষে সফল হয়েছেন, পটুয়াখালীর গলাচিপার এক নারী। নিজের ইতিবাচক চেতনা আর পরিশ্রমে পাল্টে গেছে, তার সংসারের চিত্র। পেশায় চাকুরীজীবি হয়েও, কৃষি কাজে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এই নারী উদ্যোক্তা। তিনি অন্যদেরকেও ড্রাগন চাষে উৎসাহ দিচ্ছেন।

পটুয়াখালী ব্লু-গোল্ড প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে, ২০১৭ সালে নিজ বাড়ির আঙ্গিনার অল্পকিছু জমিতে, শতাধিক ড্রাগন চারা দিয়ে যাত্রা শুরু করেন, ছালমা বেগম। স্বাভাবিক পদ্ধতিতে গোবর এবং ইউরিয়া সার প্রয়োগ কোরে শুরু করেছিলেন, এই ফলের চাষ। চাকুরির অবসরে নিবিড় পরিচর্যায় বছর ঘুরতেই চারাগুলোতে ফুল -ফল দেয়া শুরু হয়। একটির ভেতরে লাল ও অন্যটিতে সাদা জাতের ফল দেখা গেছে।

নিজের চাহিদা মিটিয়ে সুমিষ্ট ও সুস্বাদু এ ফল বাজারে ব্যাপক চাহিদা থাকায়, ভালো দামও পাচ্ছেন। তার চাষ দেখে এলাকার অন্যদের মাঝে ড্রাগন চাষে আগ্রহ বাড়ছে। ড্রাগন চাষে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন, গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা।

প্রতিদিন বিভিন্নস্থান থেকে উৎসুক জনগণ তার এই ড্রাগন ফলের বাগান দেখতে আসছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button