Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতলো ফ্রান্স।গতরাতে ইতালির মিলানের জুঁইসেপে মেয়াজ্জা স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়ে ফ্রান্স। পরে করিম বেনজেমা ও কালিয়ান এমবাপে গোলে শিরোপা জয় নিশ্চিত করে।

খেলার প্রথমার্ধে দুদল মাঠ দখল নিয়ে খেললেও কেউ গোলের দেখা পায়নি। ৬৪ মিনিটে স্পেনের পক্ষে প্রথম গোল করে মাইকেল ওইয়ারজাবাল গোল করে দলকে এগিয়ে নেয়। ৬৬ মিনিটে ফ্রান্সের বেনজেমা গোল করে দলে সমতা ফেরান।৮০ মিনিটে ফ্রান্সের কালিয়ান এমবাপে আরেক গোল করে জয় নিশ্চিত করেন।চ্যাম্পিয়নশিপ ঘরে তোলে ফ্রান্স।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button