Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

তাবুর ছাউনির ঘরে মানবেতর জীবন

দীর্ঘদিন যাবত তাবুর ছাউনির ঘরে মানবেতর জীবন যাপন করছে একটি পরিবার। নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর বাঁধ সংলগ্ন কিনারে থাকেন তারা। সরকারিভাবে একটি ঘর পেলে, তারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন। বসবাসের জন্য ঘরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে, উপজেলা প্রশাসন।

সাহিদা বেগমের স্বামী সামসুল হক একজন প্রতিবন্ধী দিন মজুর। তাদের জমিজমা কিছুই নেই। সাহিদা ও তার স্বামী পাড়া প্রতিবেশী বিত্তবানদের বাড়িতে কাজ করে কোন রকমে সংসার চালান। সারাদিন অন্যের বাড়িতে পরিশ্রম করে, সন্ধ্যায় ফিরে আসে তার ছোট্ট তাবুর ঘরে।

সাহিদা বেগম নিজে পড়ালেখা না জানলেও, তার ছেলে সন্তান দুটোকে ভালো পরিবেশে লেখাপড়া করে প্রকৃত মানুষ করতে চান।

গৃহহীন এই পরিবারটির জন্য ঘরের ব্যবস্থা করা হবে।জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন।রোদ ঝড় বৃষ্টিতে সন্তানদের নিয়ে কষ্টে জীবনযাপন করা এই পরিবারটির পাশে দাঁড়াবে সরকার সহ বিত্তবানরা এমন প্রত্যাশা সবার।

বাংলাটিভি/নীলফামারী প্রতিনিধি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button