Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলা

১৫-২০ দিনের মধ্যেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে: কৃষিমন্ত্রী

গ্রীষ্মকালীন ও আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসার পরপরই, আগামি ১৫ থেকে ২০ দিনের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সকালে, গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দু’টি গবেষণাগার পরিদর্শন শেষে, সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন,পেঁয়াজ পঁচনশীল ও মজুদ রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায়, মৌসুমের শেষের দিকে বাজারে দাম বেড়ে যায়। এর আগে রপ্তানিকৃত কৃষিপণ্যে ভাইরাস ও জীবাণু পরীক্ষাগার পরিদর্শন সম্পর্কে মন্ত্রী বলেন,বিশ্ব বাজারে দেশের পণ্য রপ্তানিতে, এ গবেষণাগার ভূমিকা রাখবে।

শেষে বারি’র কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ণ কর্মশালায়, মহাপরিচালক ডক্টর মো. নাজিরুল ইসলাম,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আলোচনা করেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button