Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

বিশ্বকাপের আগে ওমানের শক্ত বার্তা

কাগজে কলমে ওমান দুর্বল দল হলেও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফর কারিদের কাপিয়ে দিয়েছিলো ওমান। বৃহস্পতিবার আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে শেষ পর্যন্ত জিততে পারেনি স্বাগতিক ওমান। তবে লঙ্কানদের কঠিন পরীক্ষাই নিয়েছে তারা।

ম্যাচে আগে ব্যাট করে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করেছিলো শ্রীলঙ্কা। জবাবে ওমান থেমেছে ১৪৩ রানে। ম্যাচটি ১৯ রানের ব্যবধানে জিতে লিড নিয়েছে সফরকারীরা।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড শুরুর আগে প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ওমানে। যেখানে চার টিকিটের জন্য লড়বে আটটি দল। এই লড়াইয়ে নামার আগে শক্ত বার্তাই দিয়ে রাখলো স্বাগতিক ওমান।

তবে ম্যাচের শুরুটা মোটেও এতো সহজ ছিলো না শ্রীলঙ্কার জন্য। টস হেরে ব্যাট করতে নেমে ওমানের বোলারদের তোপের মুখে পড়ে তারা। নিজেদের ইনিংসের প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান করতে পেরেছিলো তারা। পাওয়ার প্লে’র মধ্যেই মূলত ৩ উইকেট হারায় লঙ্কানরা। তাদের ১৬২ রানের সংগ্রহ করতে নেমে

পাঁচ ওভারে মাত্র ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে ওমান। সেখান থেকে তাদেরকে ১৪৩ রান পর্যন্ত নিয়ে যাওয়ার মূল কৃতিত্ব উইকেটরক্ষক নাসিম খুশির। তিনি ২২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মোহাম্মদ নাদিম করেন ৩২ রান।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button