
বান্দরবানের লামা উপজেলার শীলেরতুয়া-রূপসীপাড়ার মানুষের স্বপ্নের সেতুর কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। ১৮৪ মিটার দীর্ঘ সেতুটি চালু করতে দিনরাত পরিশ্রম করছেন শ্রমিকরা। কয়েকমাস পরই যান চলাচলের জন্য এই সেতু উম্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। এতে করে পাল্টে যাবে এ জনপদের মানুষের জীবন-জীবিকা,কৃষি ও অর্থনীতি।
বান্দরবানের লামা উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া, মাতামুহুরী নদীর উপর ২০১৯ সালের ৪মে, শীলেরতুয়া-রূপসীপাড়া সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে, এই সেতু নির্মাণের দায়িত্ব পায়, মের্সাস তমা ও এম এ জাহেদ কন্সট্রাকশন। সেতুটির দৈর্ঘ্য, ১৮৪ মিটার।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানিয়েছে, করোনার কারণে কাজে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে বর্তমানে পুরোদমে কাজ চলছে। ইতোমধ্যে ব্রিজের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে, আগামী বছরের জানুয়ারী নাগাদ খুলে দেয়া যাবে, সেতুটি।
দুর্গম পাহাড়ী জনপদে গুরুত্বপূর্ণ এই সেতু নিমার্ণে খুশি, স্থানীয় শিক্ষার্থী,ব্যবসায়ী ও কৃষকসহ সর্বস্তরের মানুষ। ব্রিজটি চালু হলে, রূপসীপাড়া ইউনিয়নের পাশাপাশি ওপারের নয়াপাড়া, সিদ্দিকপাড়া, ঠান্ডাঝিরি, মারমাপাড়া, সাতপাড়াসহ অন্তত ৩০ গ্রামের মানুষের চলাচল আরো সহজ হবে। গতি আসবে, ব্যবসা বাণিজ্যসহ মানুষের জীবনযাত্রায়।
বাংলাটিভি/শহীদ



