Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশখেলাধুলাফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ১-১ গোলে ড্র

বিকেলে মালেতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ১০ জনের দল নিয়েও ভারতকে আটকে দিল বাংলাদেশ ফুটবল দল।১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের দল।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ভারত।খেলার ২৬ মিনিটে ভারতের পক্ষে গোল করে অধিনায়ক সুনীল ছেত্রী।১-০’তে পিছিয়ে পড়ার পর ৫৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ।

লালকার্ডের কারণে ১০ জনের দলে পরিণত হয় জামাল ভুঁইয়ার দল।এরপর একজন সদস্য কম নিয়েই লড়াই চালিয়ে যান জামাল ভূঁইয়া। খেলার ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সাফল্য পায়নি। ১-১ ড্রয়ে খেলা শেষ হয়।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button