Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পেলেন ডেভিড ও আর্ডেম

চিকিৎসা শাস্ত্রে ২০২১ এবার নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য যৌথভাবে দুই জনকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তারা হচ্ছেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের আর্ডেম প্যাটাপৌসিয়ান।

সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় সোমবার দুপুর দেড়টার দিকে নোবেল কমিটি  আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে। কমিটির প্রধান থমাস পার্লম্যান বিজয়ীদের ফোন করে এই সুসংবাদ জানিয়ে দেন।

ডেভিড জুলিয়াস চিকিৎসা শাস্ত্রের শরীরতত্ত্ব এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান মেডিসিনের ওপর এই পুরস্কার পেলেন। তারা তাপমাত্রা এবং স্পর্শের রিসিপটর আবিষ্কারে অনন্য ভূমিকা রেখেছেন।

১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪ শতাংশ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮-তে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধান করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ একাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button