Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষাবাংলাদেশ

এ বছরও হচ্ছে না জেএসসি জেডিসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন এ বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। এসময় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে গত বছরের মতো এ বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। পিইসি ও জেএসসি হবে না। তবে এই দুই ক্লাসের বার্ষিক পরীক্ষা হবে।

তিনি আরও বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আশা করছি যে সময়ের রুটিন প্রকাশ করা হয়েছে সময়মতো সকল পরীক্ষা সম্পন্ন করা যাবে। এতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাটিভি/সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button