Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

তিন সেকেন্ডেই নিশানা ধ্বংস করতে পারে স্নাইপার

যুদ্ধ ক্ষেত্রে সবচেয়ে ভয়ংকর অস্ত্র স্নাইপার রাইফেল। যা শত্রুপক্ষকে বধ করার গুপ্ত হাতিয়ার। স্নাইপারের একটি গুলি ধ্বংস করে দিতে পারে একটি হেলিকপ্টারকে, সেই সঙ্গে ভাঙতে পারে বুলেটপ্রুফ গাড়ির গ্লাসও। এই রাইফেলের নামটি হলো ‘জেপার্ড জিএম ৬ লিঙ্কস’।

রোববার (২৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গোয়েন্দারা জানিয়েছে, সম্প্রতি একটি আন্তর্জাতিক শক্তি বিপুল পরিমাণে এই রাইফেল কিনতে শুরু করেছে।

কাগজে-কলমে জেপার্ড রাইফেল ক্যাটাগরির হলেও তার নিজগুণে সে কামানের ক্যাটাগরির পর্যায়ে উঠে এসেছে। জেপার্ডের ইতিহাস বলছে, একটি গুলির আঘাতেই সে বুলেটপ্রুফ গাড়ি উড়িয়ে দিতে পারে। আকাশ থেকে চলন্ত হেলিকপ্টারকে ধ্বংসও করতে পারে।

এদিকে অস্ত্রবিদরা বলছেন, জেপার্ড নিয়ে একজন যোদ্ধা অনায়াসে যুদ্ধক্ষেত্রে প্যারাশ্যুটে অবতরণ করতে পারেন। আর নির্ভুল লক্ষ্যভেদে উড়িয়ে দিতে পারেন পর পর নিশানা।

একটি জেপার্ড রাইফেলে পাঁচ রাউন্ড গুলি থাকে। এই পাঁচ রাউন্ড গুলি যে কোনো লক্ষ্যে পর পর আঘাত করে তাকে শেষ করে দিতে সময় নেয় মাত্র তিন সেকেন্ড। পয়েন্ট ৫০ ক্যালিবারের এই গুলির নাম ‘রফোস এমকে ২ বুলেট’। যা নিজের থেকে দু’ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যে নিখুঁত আঘাত করতে পারে।

বাংলাটিভি/সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button