Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

ই-কমার্সে প্রতারণা বন্ধে আইন হবে, থাকবে রেগুলেটরি অথরিটি

ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির সম্পদ খতিয়ে দেখার পর গ্রাহকদের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করা হবে, বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

বিকেলে সচিবালয়ে, ডিজিটাল কমার্স ব্যবসায় সাম্প্রতিক সমস্যা নিয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে, এ কথা জানান তিনি। এসময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ই-কমার্সের মাধ্যমে প্রতারণা বন্ধে ডিজিটাল কমার্স আইন করা হবে; ই-কমার্স ব্যবসার চালাতে লাগবে নিবন্ধন।

ডিজিটাল কমার্স ব্যবসায় সাম্প্রতিক সমস্যা নিয়ে বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভার আয়োজন করা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর সভাপতিত্বে, এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। তিনি বলেন, ই-ভ্যালিতে দেয়া গ্রাহকদের টাকা এবং অভিযুক্তদের শাস্তি উভয় বিষয়ে‌ই কঠোর ব্যবস্থা নেবে সরকার।

অযৌক্তিক প্রচারের কারণে লোভে না পড়তে, সবাই সচেতন হওয়ারও পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী।

এসময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ই-কমার্সের মাধ্যমে যেন আর কেউ প্রতারণা না করতে পারে, সেজন্য আইন প্রণয়নসহ যাবতীয় পদক্ষেপ নেয়া হবে।

সচিব আরও জানান, গ্রাহকদের অভিযোগগুলো খতিয়ে দেখতে সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার বিষয়েও আলোচনা হয়েছে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে।

বাংলাটিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button