Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

হারের ক্ষত ভুলতে রাতে মাঠে নামছে বার্সেলোনা

মেসি-পরবর্তী যুগের শুরুটা মোটেও ভালো হয়নি বার্সেলোনার। ৪ ম্যাচে তারা পয়েন্ট খুইয়েছে দুবার। চ্যাম্পয়িন্স লিগের গত ম্যাচের হারের ক্ষত ভুলতে লা লিগায় আবারও নামছে জায়ান্ট বার্সেলোনা।

ক্যাম্প ন্যুতে কাতালানদের প্রতিপক্ষ গ্রানাদা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ১টায়।

লা লিগায় ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান ১০ নম্বরে। যদিও প্রতিপক্ষ গ্রানাদা আছে তলানিতে।

তাইতো এ ম্যাচে দলকে চেনা ফর্মেশন ৪-৩-৩-এ খেলাতে পারেন কোচ রোনাল্ড কোম্যান। পেদ্রি, জর্ডি আলবা, ব্রাথওয়েট, আনসু ফাতি, ওসমান ডেম্বেলে, সার্জিও অ্যাগুয়েরোদের ইনজুরি ভাবাচ্ছে কোচকে।

তবুও মেম্ফিস ডিপেই আর সার্জিও রবার্তোদের নিয়ে জয়ের জন্যই ছক কষছে বার্সা। দু’দলের এর আগের ১৭ দেখায় বার্সার ১৪ জয়ের বিপরীতে মোটে ৩ বার জিতেছে গ্রানাদা।

এর আগে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে লিওনেল মেসি কিছুদিন আগেই ছেড়ে দেয় বার্সেলোনা। বর্তমানে ফরাসি ক্লাব পিএসজিতে আছেন আর্জেন্টাইন তারকা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button