Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

ইউটিউব দেখে সম্পর্কহীন‘ই-বেবি’জন্ম দিলেন ব্রিটিশ নারী

৩৩ বছরের ব্রিটিশ নারী স্টেফানি টেলর কোনো রকম পুরুষের সাথে সম্পর্ক ছাড়াই সন্তান জন্ম দিয়েছেন। ব্রিটিশ নারী সংবাদমাধ্যমকে বলেন ইউটিউব দেখে প্রথমে ইন্টারনেট থেকে কেনা শুক্রাণু গর্ভে প্রবেশ করানোর পদ্ধতি শিখেছেন।

পরে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-বে’ থেকে প্রজনন প্রক্রিয়ার দরকারি জিনিসপত্র কিনে নেন। সবশেষে যথা প্রক্রিয়ায় দশ মাস পরে জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তানের। যার নাম রেখেছেন ইডেন।

কোন রকম পুরুষের সাথে শারিরীক সম্পর্ক ছাড়া বাচ্চা জন্ম দিতে পেরে বেশ খুশি ব্রিটিশ নারী স্টেফানি টেলর। সম্পূর্ণ নিজের চেষ্টায় সন্তানের জন্ম দিতে পেরে স্টেফনিও গর্ববোধ করছেন বলে জানিয়েছেন তিনি।

স্টেফনি জানিয়েছেন, গর্ভধারণ কেন্দ্রে সন্তান ধারণ করানোর মূল্য এতটাই বেশি যে বিকল্প খুঁজতে বাধ্য হন। পাঁচ বছরের এক পুত্রসন্তানের জননী স্টেফনি দ্বিতীয় সন্তানের চেষ্টা করছিলেন। বিষয়টি এক বন্ধুকে জানালে অনলাইনে শুক্রাণু কেনার একটি অ্যাপের সন্ধান দেন সেই বন্ধু। ওই অ্যাপে শুক্রাণু দিতে ইচ্ছুক ব্যক্তির পরিবার থেকে শুরু করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্যই পাওয়া যায়। স্টেফনি জানিয়েছেন, সেখান থেকেই নিজের সন্তানের জন্য শুক্রাণু দাতা খুঁজে নেন তিনি।

স্টেফনি চেয়েছিলেন তার সন্তান যেন তারই মতো দেখতে হয়। তার সঙ্গে শারীরিক গঠন মেলে এমন কাউকেই খুঁজছিলেন তিনি। আর স্বভাবের দিক থেকেও চাইছিলেন পরিবারমুখী মানুষ। পছন্দমতো শুক্রাণু দাতা পেয়ে দু’সপ্তাহের মধ্যেই শুক্রাণু পেয়ে যান স্টেফনি। আর প্রথম চেষ্টাতেই সফল হন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button