
করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচ গুলো আজ থেকে আবার শুরু হচ্ছে । আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে চলতি আসরের দ্বিতীয় পর্বের পর্দা উঠছে।
এবারের ১৪তম আসরের ৩০তম ম্যাচে আজ রাত ৮টায় পাঁচবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে তিনবারের শিরোপাজয়ী মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ
মুম্বাই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সুর্যকুমার যাদব, ইশান কিষান, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, রাহুল চাহার/জয়ন্ত যাদব, নাথান কোল্টার নাইল/এডাম মিলান, জাসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।
চেন্নাই সুপার কিংস : রুতুরাজ গাইকোয়ার্ড, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), ডি জে ব্রাভো, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিদি/জশ হ্যাজলউড, ইমরান তাহির, দীপক চাহার।
এর আগে ভারতে দর্শকশূন্য গ্যালারিতে মাঠে গড়িয়েছিল এবারের আসর। সংযুক্ত আরব আমিরাতের করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকায় আশা করা যাচ্ছে প্রথম ম্যাচ থেকেই গ্যালারিতে দেখা যাবে দর্শকদের।
বাংলাটিভি/ সাকিব



