
বিশেষ ব্যবস্থায় চার্টার্ড বিমানে করে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে তাদের নিজ দেশে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । এদিকে নিউজিল্যান্ড দলের সিরিজ বাতিলের সিদ্ধান্তে ফুঁসছে পুরো পাকিস্তানের ক্রিকেটাঙ্গন।
তবে এতে কিছুই যায় আসে না কিউইদের। আন্তর্জাতিক মহলের ব্যাপক আলোচনা-সমালোচনার মাঝেই দেশে ফিরে যাচ্ছে তারা। লাথাম-গাপটিলদের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে পিসিবি।
নিরাপত্তা শঙ্কা নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি নিউজিল্যান্ড। তবে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন দুঃখ প্রকাশ করে বলেছেন, খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে আপসহীন তার সরকার।
এদিকে সিরিজ বাতিল হলেও নিরাপত্তা শঙ্কায় থাকা নিউজিল্যান্ড ক্রিকেট দল এখনো পাকিস্তানেই। কিউইদের দেশে ফেরার প্রক্রিয়ায় কোনো খুঁত রাখা যাবে না। নিরাপত্তা আরও জোরদার করতে হচ্ছে পিসিবিকে। বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, সফররতদের বিশেষ বিমানে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ভাবমূর্তি ফেরাতে মরিয়া পাকিস্তানিরা এ সিরিজকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা করেছিল। রাওয়ালপিন্ডিতে ৪ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর বিশেষ ইউনিটকে মোতায়েন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সিরিজ বাতিল করতে হলো তাদের।
বাংলাটিভি/ সাকিব



