Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রোনালদোকে ছাপিয়ে সেরা মেসি

চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, এমবাপ্পেকে পেছনে ফেলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বিশ্বজুড়ে ফুটবলভক্তদের কাছে জনপ্রিয় ‘ফিফা ভিডিও’গেম। এমনকি ফুটবলাররাও অবসর সময়ে এই গেম খেলে সময় কাটান। বছরজুড়ে গেমটির নতুন এডিশন বা সংস্করণের জন্য অপেক্ষায় থাকেন ফুটবলভক্তরা।

এদিকে, নতুন সিজন শুরুর আগে গেমটিতে সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়ে থাকে। যথারীতি এ বছরও ফিফার ভিডিও গেমে সর্বোচ্চ রেটিং নিয়ে শীর্ষে আছেন পিএসজির তারকা লিওনেল মেসি।

চলতি বছরে ফুটবলের এই মহাবিস্ময়ের রেটিং ৯৩। দ্বিতীয় অবস্থানে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লিওনডস্কি। যার রেটিং ৯২। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন।

তালিকায়, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন চতুর্থ এবং পিএসজিতে মেসির সতীর্থ কিলিয়ান এমবাপ্পে পঞ্চম এবং নেইমার ষষ্ঠ অবস্থানে রয়েছেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button