Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষা

বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত সিদ্ধান্ত আসছে

১২ সেপ্টেম্বর থেকে দেশে একযোগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এখন আলোচনায় রয়েছে বিশ্ববিদ্যালয় খোলার বিষয় নিয়ে। এদিকে কবে খুলছে বিশ্ববিদ্যালয়, তা জানার জন্য অধীর আগ্রহে রয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সভার পর বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলবে, তার ধারণা পাওয়া যেতে পারে বলে সূত্র থেকে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভা।

এর আগে গত ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়েছিল, শিক্ষার্থীদের টিকা দেওয়াসহ কিছু শর্ত পূরণ সাপেক্ষে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আগামী ১৫ অক্টোবরের পর থেকে নিজ নিজ সিদ্ধান্তে খুলতে পারবে। তখন আরও আলোচনা হয়েছিল, ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজটি শেষ করে ১৫ দিন অপেক্ষা করা হবে।

এরআগে ৫ সেপ্টেম্বর সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, স্কুল-কলেজ খোলার দিনক্ষণ ঠিক হয়ে গেছে, এখন দেশে বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলবে সেই সিদ্ধান্ত নিতে চলতি সপ্তাহেই উপাচার্যদের সঙ্গে বসা হবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button