Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছেন কোহলি

বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেটমহলে। আর এর রেশ ধরেই হয়তো নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটাই নিজেই নিচ্ছেন কিং কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছেন কোহলি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতের ক্রিকেট ভক্তদের অনেকে মনে করেন তিন ফরম্যাটেই ক্রিকেটের নেতৃত্ব দেওয়ার দরকার নেই কোহলির। দায়িত্ব ছেড়ে চাপমুক্ত হলে ব্যাটিংয়ে মন দিতে পারবেন তিনি। ক্রিকেটের এই সংস্করণে কোহলির বদলে রোহিত শর্মাকেই দায়িত্ব দেয়ারও আহবান জানান তারা।

তবে যতোই সমালোচনা হোক না কেন নেতৃত্ব থেকে সরে দাঁড়াননি কোহলি। তবে এবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করের এক প্রতিবেদনে কোহলির অধিনায়কত্ব ছাড়ার দাবি করা হয়েছে।

এ ব্যাপারে বিসিসিআই সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেটে আর অধিনায়কত্ব করবেন না কোহলি। তার এ সিদ্ধান্ত একরকম চূড়ান্ত। বিশ্বকাপপরবর্তী রঙিন জার্সির দলের নেতৃত্ব দিতে দেখা যাবে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে।

তবে বিষয়টি নিয়ে বিরাট কোহলির কোনো বক্তব্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button