Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আইসিইউতে পেলে; শারীরিক অবস্থা স্থিতিশীল: চিকিৎসক

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের কোলন টিউমার অস্ত্রোপচার করে সরিয়ে ফেলার পর তাকে আইসিইউতে রাখা হয়েছে। শুক্রবার তার চিকিৎসকরা এ তথ্য জানান। এদিকে তার চিকিৎসক জানিয়েছেন জ্ঞান ফিরেছে ব্রাজিলিয়ান কিংবদন্তির, এখন শারীরিক অবস্থা স্থিতিশীল।

পেলে সুস্থ আছেন, তা তিনিই পোস্ট করে জানিয়েছেন নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে মজা করে লিখেছেন, ‘বন্ধুরা, আমি প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি। আবার খেলতে নামব। তবে তার আগে আরও কিছু দিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।’

গত ৩১ আগস্ট থেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পেলে। রুটিন টেস্টে তার শরীরে টিউমার ধরা পড়ে। তবে সেটা ক্যান্সার কি না, তা জানা যায়নি।
৮০ বছর বয়সী পেলের অস্ত্রোপচার হয়েছে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button