Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর ‘দ্বিতীয় অভিষেক’ আজ

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে আজ মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদোর অভিষেকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ম্যান ইউনাইটেডের কোচ ওলে গুনার সুলশার। তবে পর্তুগাল অধিনায়ক শুরুর একাদশে থাকছেন কিনা, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি সুলশার।

ওল্ড ট্র্যাফোর্ডে হবে এ ম্যাচ।

এদিকে, মাঠে নামার আগে শুক্রবার রোনালদো ঘুরে যান প্রিয় স্টেডিয়াম। ক্লাবের ওয়েবসাইটে বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এখানে ছুটি কাটাতে আসিনি। আগের সময়টা ভালো ছিল, গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছিলাম। অনেক বছর আগে আমি এই জার্সি পরতাম। আমি এখানে আবারও জিততে এসেছি।’

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button