Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাশিক্ষাসরকার

রোববার খুলছে স্কুল-কলেজ; প্রস্তুতির তোড়জোড়

করোনার পরিস্থিতিতে দেড় বছর বন্ধের পর, রোববার থেকে সারাদেশের স্কুল-কলেজ খুলতে জোর প্রস্তুতি চলছে। শ্রেণীকক্ষগুলো ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করছে কর্তৃপক্ষ। এছাড়া জরুরি প্রয়োজনে, প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্যও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থাকছে আলাদা কক্ষ। দীর্ঘদিন পর ক্লাসে ফেরার অপেক্ষায় কোমলমতি শিক্ষার্থীরা।

সংক্রমণ মহামারীকালে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে, গত বছর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ রাখে সরকার। বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায়, দীর্ঘ দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর রোববার থেকে খুলছে স্কুল-কলেজ। শ্রেণীকক্ষে স্ব-সরীরে এসে ক্লাস করার অপেক্ষায় শিক্ষার্থীরা। আগের মতোই তাই বাইরের জীবনে অভ্যস্ত হওয়ায় প্রস্তুতি নিচ্ছে তারা।

দেশজুড়ে প্রান্তিক পর্যায় পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে জোরালো পরিচ্ছ্ন্ন কার্যক্রম।  দীর্ঘদিন বন্ধ থাকায় শ্রেণীকক্ষগুলো ধুলো-ময়লা পরিষ্কার করা হচ্ছে। বিদ্যালয়ে খেলার মাঠে জমে থাকা আগাছা কেটে, পরিচর্যার মাধ্যমে নতুন রুপ দেয়া হচ্ছে প্রিয় প্রাঙ্গনে। এছাড়া শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করতে ভবনগুলোতে রংয়ের কাজও করছে অনেক প্রতিষ্ঠান।

শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে স্কুল-কলেজে প্রবেশমুখে হাত ধোয়া ও স্যানেটাইজারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শরীরের তাপমাত্রা ও অক্সিজেন লেভেল পরীক্ষায় করা হবে। বিশেষ প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য প্রতিটি স্কুলে ব্যবস্থা রাখা হচ্ছে আলাদা কক্ষের।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button