Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষাদেশবাংলা

দীর্ঘদিন বন্ধ থাকায় স্কুলে স্কুলে ছিটানো হচ্ছে মশার স্প্রে

দেড় বছর বন্ধ থাকার পর রোববার (১২ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে শ্রেণী কার্যক্রম। এদিকে শিক্ষার্থীদের সুরক্ষায় প্রতিটি স্কুলে স্কুলে চলছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ সেই সাথে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কক্ষে কক্ষে চলছে মশার স্প্রে ছেটানো কাজ। এমনি চিত্র দেখা গেছে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

সরকারি ঘোষণার পর থেকে গত এক সপ্তাহ ধরে জেলার স্কুল-কলেজগুলোতে চলে ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ইতোমধ্যে ক্লাশরুমগুলো পাঠদানের উপযোগী করে পূর্বের মতো পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।

এদিকে স্বাস্থ্যবিধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে স্কুল-কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করাসহ হাত ধোয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। শিক্ষার্থীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে স্কুল প্রাঙ্গণে ফেরার।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button