Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিজ্ঞান ও প্রযুক্তি

‘আইফোন ১৩’ বাজারে আসার তারিখ জানাল প্রতিষ্ঠানটি

বাজারে আসছে বহুল প্রতীক্ষিত অ্যাপল আইফোন ১৩। এতে থাকতে পারে সিমকার্ড ছাড়াই কথা বলার সুবিধা। এবারের ভারসনের দাম বাড়ার কথা রয়েছে ৩ থেকে ৫ শতাংশ।

জানা গেছে, ২৪ সেপ্টেম্বর থেকে নতুন ফোনের বিক্রি শুরু করবে অ্যাপল। তবে ভারতে একই দিনে বিক্রি শুরু হবে কি না তা নিয়ে এখনো কিছু জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টেক জায়ান্ট অ্যাপল তাদের নতুন ফোন বাজারে আনতে আয়োজন করছে মহোৎসবের। তবে কোভিডের কারণে এ বছরও আয়োজন হবে ভার্চুয়ালি।

২০২২ সাল থেকে বর্ধিত দাম চালু করার কথা ছিল অ্যাপলের। কিন্তু কোম্পানি আইফোন-১৩-তে ছাড় দিতে নারাজ। তাই অ্যাপল আইফোন-১৩ ফোনের দাম ৩ থেকে ৫ শতাংশ বাড়িয়েই তা বিক্রি করবে ‘মার্কিন টেক জায়ান্ট’।

আইফোন ১৩-তে থাকতে পারে বড় ধরনের চমক। স্যাটেলাইট ফোনের মতো কানেক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে ফোনে। ফলে দুর্গম অঞ্চলে থাকলেও সমস্যায় পড়তে হবে না গ্রাহককে। কল ড্রপ ছাড়াই কথা বলতে পারবেন তারা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button