Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশক্রিকেটখেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

বিশ্বকাপ টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন। নির্বাচক কমিটির বাকি দুই সদস্য হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন।

নিউ জিল্যান্ড সিরিজে যারা খেলছেন তাদের ১৫ জনকে রেখে বিশ্বকাপের দল সাজানো হয়েছে।স্ট্যান্ডবাই হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে যাওয়া হচ্ছে।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্ট্যান্ডবাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

বিশ্বকাপে অংশ নিতে ৪ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ। ওমানে তিন দিন পরই শুরু হবে অনুশীলন। সপ্তাহখানেক নিজেদের খরচে ক্যাম্প করে বাংলাদেশ আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে। এরপর আইসিসির সুযোগ সুবিধা নেবে বাংলাদেশ। তবে প্রস্তুতি ম্যাচগুলি খেলতে যেতে হবে দুবাই। এরপর আবার ফিরতে হবে ওমানে।

১৭ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিসিবি প্রস্তুতি ম্যাচের সূচি এখনো হাতে পায়নি। তবে ধারণা করা হচ্ছে মূল মঞ্চে মাঠে নামার দুই দিন আগেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলবে বাংলাদেশ। দুটি ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের ম্যাচের পর ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউ গিনি। বাছাইপর্ব উতরাতে পারলে পরের ধাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউ জিল্যান্ড এবং বাছাইপর্ব পার করা আরও একটি দল। সেই সূচিও চূড়ান্ত। ২৫ অক্টোবর শারজাহতে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। ২৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-র রানার্সআপ দল। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ম্যাচগুলো হবে দুবাই ও শারজাহতে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button