
একশ কোটি টাকা ব্যয়ে শেরপুরের নন্দীর বাজার থেকে কামালপুর পর্যন্ত আঞ্চলিক মহাড়কটির নির্মাণ কাজ, তিন বছর ধরে বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে রয়েছেন এ পথে চলাচলকারী লাখো মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের কাজ কোরে বিল উত্তোলন করে চলে গেছে। ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারবার চিঠি দেয়ার পরও, কাজ শুরু না করায় বিপাকে পড়েছে সড়ক ও জনপথ বিভাগ।
দীর্ঘদিনের জরাজীর্ণ জামালপুর-শেরপুর-বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর আঞ্চলিক মহাসড়কের, নন্দীর বাজার থেকে বকশীগঞ্জ পর্যন্ত, পূন:নির্মাণ কাজ শুরু হয়, ২০১৮ সালের ফেব্রুয়ারীতে।
শেরপুর সদরের নন্দীর বাজার থেকে ঝগড়ারচর পর্যন্ত ১৫ কি:মি: প্রায় ৫০ কোটি টাকা,ঝগড়ারচর থেকে বকশীগঞ্জ পর্যন্ত ৫০ কোটি টাকা, দুই অংশে মোট একশ কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শুরু করে, এমএম বিল্ডার্স ও স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
কিন্তু শুরুতেই তারা নিম্নমানের কাজ করে। পরে স্থানীয়দের অভিযোগে, নড়েচড়ে বসে সড়ক ও জনপথ বিভাগ। ফলে, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান দুটি সড়কের বরাদ্দের ৩০ ভাগ টাকা উত্তোলন করে কাজ ফেলে চলে যায়। এরপর থেকেই সড়কটি যানচলাচলে সমস্যার সৃষ্টি হয়। বাড়তে থাকে জনদূর্ভোগ।
সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারবার চিঠি দেয়ার পরও, তারা কাজ করছেনা। তাদেরকে চুড়ান্ত পত্র দেয়া হবে। এতেও কাজ শুরু না করলে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছে, সড়ক ও জনপথ বিভাগ।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগ করেও কারো বক্তব্য পাওয়া যায়নি।
ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/এস



