Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

তাপসের পদত্যাগ দাবিতে এলাকাবাসির বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

পুরান ঢাকা এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজল নূর তাপসের পদত্যাগ দাবি করেছেন সূত্রাপুর এলাকার ব্যবসায়ী ও বিক্ষুব্ধ বাসিন্দারা। এ কারণে মেয়রের বিরুদ্ধে এ পদত্যাগ দাবি করেন তারা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নবাবপুর ও সূত্রাপুর এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ করেন এলাকাবাসি

এসময় সমাবেশে বক্তারা বলেন, ‘আপনারা জানেন যে ঢাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। করোনার মহামারিতে সারা দেশ এমনিতেই নাকাল। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে ডেঙ্গুর প্রভাব। কিন্তু এসব নিয়ে নগর প্রশাসনের কর্তাদের কোনো মাথাব্যথা নেই। ঢাকাবাসীর জীবনের প্রতি তাদের এত অনীহা কেন?’

সমাবেশে উপস্থিত ছিলেন, নবাবপুর মালিক সমিতির সদস্য শ্যামল হোসেন, সূত্রাপুর যুব সংঘের সভাপতি মো. বুলবুল আহমেদ, নবাবপুর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. রিয়াজ প্রমুখ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button