Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতি

৮ প্রকল্প অনুমোদন দিল একনেক

৭ হাজার ৫৮৯ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ সংক্রান্ত অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে, শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে অংশ নেন। অনুমোদন দেওয়া প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৫ হাজার ৯ কোটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় করা হবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button