
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার সোমবারের ম্যাচটি পরিত্যাক্ত হওয়ার ঘটনাটিকে পাগলামি বলে মন্তব্য করেছে ফিফা।
সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনিও জানান, ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ স্থগিত হওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে ম্যাচটি স্থগিত হওয়ার ঘটনাটি রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। এসময়, ব্রাজিলের স্বাস্থ্য তত্ত্বাবধানকারী সংস্থা আনভিসার কঠোর সমালোচনাও করেন কোপা আমেরিকার জয়ের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ।
বাংলাটিভি/ সাকিব



