সুড়ঙ্গ খুঁড়ে ইসরায়েলি কারাগার থেকে পালিয়েছে ৬ ফিলিস্তিনি

সুড়ঙ্গ খুঁড়ে ইসরায়েলি কারাগার থেকে পালিয়েছেন ৬ ফিলিস্তিনি। দেশটির একটি হাই সিকিউরিটি কারাগার থেকে সুরঙ্গ খুঁড়ে পালিয়ে যান তারা। পালিয়ে যাওয়াদের মধ্যে একজন শীর্ষ জঙ্গি নেতাও রয়েছেন বলে জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সোমবার ইসরায়েলের কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ওই ছয় ফিলিস্তিনি গিলবোয়া কারাগারে ছিলেন স্থানীয় সময় রোববার ভোর ৩টার দিকে তারা সুড়ঙ্গ খুঁড়ে কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় সতর্কতা সংকেত বেজে ওঠে। এরপর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে বলে জানায় ইসরায়েলের কারা কর্তৃপক্ষ।
পুলিশ, সেনা ও বিভিন্ন নিরাপত্তা বাহিনী তাদের সন্ধানে কাজ করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া পালিয়ে যাওয়াদের ধরতে রাস্তার মোড়ে চেকপয়েন্ট বসানো হয়েছে।
পলাতকদের মধ্যে পশ্চিম তীরের জেনিন শহরের সাবেক জঙ্গি নেতা জাকারিয়া জুবাইদি রয়েছেন এক বিবৃতিতে জানায় ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে তারা পশ্চিম তীরে সেনা মোতায়েন করেছে।
এদিকে কারাগার থেকে বন্দীদের পালানোকে ‘ভয়ানক ঘটনা’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি অভিযান সম্পর্কে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।



