Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

এবার আইসিসির মাস সেরার তালিকায় আছেন রুট-বুমরাহ-আফ্রিদি

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় কে হবেন তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে তার আগে সেরা হওয়ার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন ইংল্যান্ডের জো রুট, ভারতের জাসপ্রীত বুমরাহ ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।

সোমবার (৬ সেপ্টেম্বর) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের এক বিবৃতিতে এই তিনজনের নাম প্রকাশ করে।

এদের মধ্যে কে জিতবেন মাসসেরার পুরস্কার? রুট, বুমরাহ না আফ্রিদি? সমর্থকরা চাইলেও ভোট দিতে পারবেন আইসিসির ওয়েবসাইটে গিয়ে।

আগস্ট মাসে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। টেস্টের সেরা ব্যাটসম্যানও এখন তিনি। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তিনি এখন পর্যন্ত করেছেন ৫২৮ রান। এর মধ্যে নটিংহামে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৯, লর্ডসে দ্বিতীয় টেস্টে অপরাজিত ১৮০ ও হেডিংলিতে তৃতীয় টেস্টে ১২১ রানের জ্বলজ্বলে সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে।

এদিকে চলমান এই সিরিজে রুটদের বিপক্ষে বল হাতে আগুন ঝরাচ্ছেন জাসপ্রীত বুমরাহ। প্রথম টেস্টেই ৯ উইকেট নেন ডানহাতি এই পেসার। লর্ডসে ব্যাট হাতে দলের জয়েও অবদান রাখেন তিনি। বুমরাহ এখন পর্যন্ত এই সিরিজের দ্বিতীয় সর্বোচ উইকেটশিকারি।

এছাড়া পাকিস্তানের শাহিন আফ্রিদিও পারফর্মেন্সের বিচারে এগিয়ে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই পাকিস্তানি। দ্বিতীয় টেস্টে ১০ উইকেটসহ সিরিজে নেন সর্বমোট ১৮ উইকেট। তার বোলিং নৈপুণ্যে সিরিজটি ১-১ সমতায় শেষ করে পাকিস্তান।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারি মাস থেকে চালু হয়েছে আইসিসির মাসসেরার পুরস্কার। প্রথম মাসেই এটি জিতে নেন ভারতের রিশভ পন্ত। এরপর একে একে ফেব্রুয়ারিতে রবিচন্দ্র অশ্বিন, মার্চে ভুবনেশ্বর কুমার, এপ্রিলে বাবর আজম, মেতে মুশফিকুর রহিম, জুনে ডেভন কনওয়ে ও জুলাইয়ে সাকিব আল হাসান এই পুরস্কার জিতেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button