Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

পাকিস্তানের কোচিং থেকে সরে দাড়ালেন মিসবাহ-ওয়াকার

দায়িত্ব থেকে সরে দাড়ালেন পাকিস্তান জাতীয় দলের হেড কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। এদিকে প্রধান কোচের পদ থেকে সরে দাড়নোর কারণ হিসেবে মিসবাহ জানিয়েছেন, করোনাকালে জৈব-সুরক্ষা বলয়ের কারণে পরিবারকে যথেষ্ট সময় দিতে না পারা।

আর ইউনিস জানান, মিসবাহ ও তিনি কোচিং পদে একসঙ্গে শুরু করেছে। তাই সরে গেলেও একইসঙ্গে।

মিসবাহ ও ইউনিস সোমবার তাদের সিদ্ধান্তের খবর জানিয়েছেন। যেখানে এদিন সকালেই দলটি তাদের বিশ্বকাপ এবং ঘরের মাঠে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে এই দুটি বড় পজিশনে নিয়োগ পেয়েছিলেন যথাক্রমে মিসবাহ ও ইউনিস। তবে চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই সরে গেলেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button