Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

তোমার জন্য আর অপেক্ষা করতে পারছি না স্বামী: শিশির

বাস্তবতা দুজনকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে তাদের। দেশের হয়ে খেলতে সাকিব আছেন ঢাকায় আর সাকিবপত্নী শিশির সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে।

সোমবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন শিশির। সেখানে সাকিবের সঙ্গে নিজের একটি ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘তোমার জন্য আর অপেক্ষা করতে পারছি না স্বামী।’

এরই মধ্যে পোস্টটিতে ৪১ হাজারের বেশি লাইক পড়েছে শিশিরের পোস্টে। এ ছাড়া কমেন্টের বন্যাও বয়ে যাচ্ছে পোস্টটিতে। যার বেশির ভাগই পজিটিভ মন্তব্য। একজন লিখেছেন, কত রোমান্টিক! আরেকজন মন্তব্য করেছেন, সাকিব জিতছেন, তার জন্য বউয়ের কত ভালোবাসা!

এদিকে, মাঠে এবং মাঠের বাইরের সব আলোচনা-সমালোচনাতেও সবসময় সাকিবের প্রতি আকুণ্ঠ সমর্থন করতে দেখা যায় শিশিরকে। দলের জন্য ভালো কিছু করলে যেমন তিনিও গর্বিত হন। তেমনি খারাপ খেলার কারণে সমর্থকরা যখন তুলাধোনা করেন সাকিবকে, তখন স্বামীর পাশে আর কেউ থাকুক বা না থাকুক, সবসময় আগলে রাখতে দেখা যায় শিশিরকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ওভারে পাঁচ ছয় খাওয়ার পরও সবার হাসির পাত্র হয়েছিলেন সাকিব। সে সময় শিশির পোস্ট করে বলেছিলেন, নিশ্চয়ই সে ঘুরে দাঁড়াবে। ঠিকই পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। দুর্দান্ত খেলে ম্যাচসেরাও হয়েছিলেন।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে বউ-সন্তানদের টানে যুক্তরাষ্ট্রে ছুটে গিয়েছিলেন সাকিব। বেশ কিছুদিন সেখানে কাটানোর পর আবারও জাতীয় দলের হয়ে খেলতে ঢাকায় এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button