Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাউন্নয়ন

দৃষ্টিনন্দন পায়রা সেতু বর্ণিল আলো ছড়াচ্ছে

দেশের অন্যতম দৃষ্টিনন্দন সেতু উদ্বোধনের আগেই বর্ণিল আলো ছড়াচ্ছে পায়রার তটে। বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাকেরগঞ্জের সীমান্তে লেবুখালীর পায়রা নদীতে নির্মাণাধীন পায়রা সেতু কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে অলংকরণের কাজ।

১ হাজার ৪৪৭ কোটি ২৪ লাখ টাকায় নির্মিত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ দৃষ্টিনন্দন এই সেতুটি পর্যটন এর কথা মাথায় রেখেই নির্মান করা হয়েছে। সেতুটি নির্মানের মধ্যে দিয়ে সমূদ্র সৈকত কুয়াকাটায় যেতে আর কোনো ফেরী বিলম্ব থাকবেনা।

সম্প্রতি সময়ে পরীক্ষামূলক এই সেতুর লাইট জ্বালানো হয়েছিল। মুহুর্তেই নদীর পটে ছড়িয়ে পরে এক হৃদয় ছোঁয়া বর্ণিল আবেশ, দর্শনার্থীরা ছবি তুলে তা ছড়িয়ে দেয় ফেসবুকে।

আর এর পর প্রতিদিন সন্ধ্যায় দর্শনার্থীদের দৃষ্টি জুড়াতে ভীর করে পায়রার তীরে। সেতুর পশ্চিম পাশেই নির্মিত হয়েছে শেখ হাসিনা সেনা নিবাস। যা এঅঞ্চলের মানুষের কাছে স্বপ্নের শহরের মতো।

দুয়ে মিলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, গতি ফিরে পেয়েছে অর্থনীতি।উত্তর প্রান্তে বাকেরগঞ্জের সীমান্ত আর দক্ষিণ প্রান্তে পটুয়াখালীর দুমকী উপজেলার প্রান্ত মিলিত হয়েছে পায়রা সেতুর মাধ্যমে।

কর্ণফুলী সেতুর আধলে তৈরী ফোর লেন বক্স গার্ডার সেতুটি এখন শুধূ উদ্ধোধনের অপেক্ষায়।তবে খুব শিগগিরই এই সেতু উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাটিভি/এস/এস এম পলাস,বাকেরগঞ্জ

সংশ্লিষ্ট খবর

Back to top button