Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

কারা থাকবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে; জানা যাবে দু-একদিনের মধ্যেই

বিশ্বকাপের জন্য আগামী দু-একদিনের মধ্যেই ঘোষিত হবে ১৫ সদস্যের বাংলাদেশ দল। করোনাকালের বাস্তবতায় নেই খুব একটা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ। কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড?

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের দল আর পরিকল্পনার সবকিছুই। নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা প্রস্তুতি নিয়েই এবার মরুর বুকে পাড়ি দেবে টিম টাইগার্স এমনটাও ইঙ্গিত দিয়েছেন তারা।

বিসিবি ঘোষিত ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির দিকে দৃষ্টি দিলে বিষয়টি হয়তো আরও স্পষ্ট হয়ে যাবে। এদের নিয়েই তবে কি পরিকল্পনা সাজাচ্ছেন নির্বাচকরা?

তামিম না থাকায় নাজমুল হোসেন শান্তর স্কোয়াডে ফেরার গুঞ্জন শোনা গেলেও বিসিবি সূত্রের খবর সে সম্ভাবনা ক্ষীণ। সবশেষ নিউজিল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়ছেন তাইজুল ইসলাম। সেরা ১৫-তে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে সুযোগ মিলছে আমিনুল ইসলাম বিপ্লবের।

রিয়াদ-সাকিব-মুশফিক-মুস্তফিজ আর লিটন। সেরা ১৫ তো অবশ্যই দলেও জায়গা তাদের নিশ্চিত। এই আসরে কাপ্তান মাহমুদউল্লার ডেপুটি হিসেবে সবচাইতে এগিয়ে সুপার সাকিব।

সবশেষ সিরিজগুলোতে ওপেনিংয়ে পছন্দের শীর্ষে নাঈম। আফিফ-সোহান নিয়মিতভাবেই থাকছেন একাদশে। এর বাইরে আছেন শরিফুলও। আর ট্রু উইকেটে সৌম্যের কার্যকারিতা প্রশ্নাতীতভাবেই প্রমাণিত।

দলে নিয়মিত সুযোগ না মিললেও নিজেকে নবরূপে খুঁজে পাওয়া তাসকিনের স্কোয়াডে না থাকার কারণ নেই খুব একটা। নাসুম, মেহেদীর সঙ্গে প্রথম বিশ্বকাপের রোমাঞ্চের অপেক্ষায় শামীম পাটোয়ারী। ১৫ সদস্যের বাকি নামটা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের।

করোনাকালের কথা চিন্তা করে আরও তিনজনকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়ে যাওয়ার পরিকল্পনা বোর্ডের। তবে তাদের সব খরচ বহন করতে হবে বিসিবিকেই।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button