Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকার

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা চলছে

আগামী ১২ সেপ্টেম্বর থেকে একযোগে খুলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ রোববার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভা শুরু হয়েছে। সভা শেষে সব সিদ্ধান্ত গণমাধ্যমের কাছে তুলে ধরার কথা রয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে সভায় উপস্থিত আছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এ ছাড়া আরো উপস্থিত আছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

জানা গেছে, আজকের এই বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে কিভাবে চলবে শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল-কলেজ খোলার পর কী কী করণীয় সেসব বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ১৫ অক্টোবরের পর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা বলা হলেও খোলার সিদ্ধান্ত আরও এগিয়ে আসতে পারে। এ বিষয়েও আজ সিদ্ধান্ত হতে পারে।

উল্লেখ্য, মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button