পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। রোববার (৫ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নিশ্চিত করার মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে টিম টাইগার্স।
এই ম্যাচে তিনটি পরিবর্তন আছে নিউজিল্যান্ড দলে। অপরিবর্তিত আছে বাংলাদেশ একাদশ। সিরিজ নিশ্চিত করার ম্যাচে দেখে নিন দুই দলের একাদশ।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, রাচিন রবিন্দ্র, উইল ইয়াং, টম লাথাম (উইকেটরক্ষক/অধিনায়ক), কলিন ডি গ্রান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লুন্ডেল, কোল ম্যাকনচি, স্কট কুগেলেইন, এজাজ প্যাটেল ও জ্যাকব ডাফি।
এদিকে এই সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।



