Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিশ্বকাপ বাছাই: টানা দুই ম্যাচে জয়বঞ্চিত ফ্রান্স

নিজেদের মাঠের পর এবার ইউক্রেনের মাঠেও হোঁচট খেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ইউক্রেনের মাঠ থেকে পুরো ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফেরার লক্ষে শনিবার রাতে মাঠে নামে দিদিয়ের দেশমের শিষ্যরা।

এদিন অ্যান্থনি মার্শাল, পল পগবা, আঁতোয়া গ্রিজম্যানদের মতো তারকা ঠাসা দল নিয়ে ইউক্রেনের বিপক্ষে সেরা একাদশ সাজান ফ্রান্স কোচ। পূর্ণ শক্তির দল নিয়েও ইউক্রেনের বিপক্ষে জিততে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিন বল দখল কিংবা বল নিয়ন্ত্রণে এগিয়ে থেকেও নিজেদের খুজেঁ পায়নি ফরাসি ফরোয়ার্ডরা। উল্টো ইউক্রেনের আক্রমণ ভাগের সামনে মুখ থুবরে পড়ে ফরাসি রক্ষণভাগ। খেলায় প্রথমার্ধের শেষদিকে পিছিয়ে পড়লেও বিরতির পর ফিরে এসে আক্রমণে ধার বাড়ায় ফ্রান্স।

প্রতিপক্ষের গোলরক্ষক পিয়েতোভের ভুলের সুবাদে ম্যাচ ফিরে দিদিয়ের দেশমের শিষ্যরা। এরপর নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ২ পয়েন্ট হারিয়ে ঘরে ফিরতে হয় গ্রিজম্যানদের।

ম্যাচে ইউক্রেনের হয়ে গোল করেন মিডফিল্ডার শাপারেঙ্কো এবং ফরাসিদের হয়ে গোল করেন অ্যান্থনি মার্শাল।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button