Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

এডিসের লার্ভা: ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলার নির্দেশ আতিকের

এডিসের লার্ভা উৎপাদনকারী মিরপুর-১ এর ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ শনিবার সকালে এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণকল্পে মিরপুরে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার”-স্লোগানটি বাস্তবায়নে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে মিরপুর-১ এর ওয়াসা ভবনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন।

ওয়াসার মতো একটি প্রতিষ্ঠানের আঞ্চলিক অফিসের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন জায়গায় অসংখ্য লার্ভা দৃশ্যমান থাকায় এর নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানিয়ে ডিএনসিসি মেয়র আরো বলেন ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যেকোন ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না, জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসময় মেয়র আরো বলেন, কার‌ও একার পক্ষেই এডিস মশা দূর করা সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তাররোধ এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

সাংবাদিকদের ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন বিদ্যমান করোনা পরিস্থিতিতে এডিস মশা ও ডেঙ্গু মোকাবেলায় ওয়াক-আপ উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার পূর্বেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিছন্নতা নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button