Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগদুর্ঘটনা

বেনাপোলের পার্কিং এলাকা সংস্কার না করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায়,দেশে স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০ শতাংশ হয়ে থাকে এ বন্দর দিয়ে।এ বন্দরের ট্রাক পার্কিং টার্মিনালে প্রতিদিন দু’দেশের প্রায় ৩শ থেকে ৪শ পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করলেও,চরম ঝুঁকি নিয়ে পার্কিং টার্মিনালে যেতে হচ্ছে,পণ্যবাহী ট্রাক।পার্কিং টার্মিনাল এলাকা সংস্কার না করায়,প্রায়ই ঘটছে,দূর্ঘটনা।বন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব আয় হলেও, টার্মিনাল সংস্কার না করায়,ক্ষোভ জানিয়েছেন,আমদানিকারকসহ বন্দর সংশ্লিষ্টরা।

বেনাপোল ভাঙা

বেনাপোল স্থলবন্দরের ২৫ একর জমির ওপর নির্মানাধীন পার্কিং টার্মিনাল এলাকাটি মাটি দিয়ে ভরাট করা।বালির ওপরে ইট দিয়ে সলিং করার কথা থাকলেও, তা করা হয়নি।বর্ষায় কাঁদা পানিতে গোটা এলাকা সয়লাব হয়ে থাকে।ফলে, এখানে লোড-আনলোডে চরম বিপাকে পড়তে হয় চালকদের।প্রায় প্রতিদিনই পণ্যবাহী ভারতীয় ও বাংলাদেশি ট্রাক এসব কাঁদায় আটকে থেকে, দিনের পর দিন ভর্তুকী গুনতে হয়। এছাড়া প্রায়ই ঘটছে দুর্ঘটনা।ব্যাহত হচ্ছে,বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

বন্দর কর্তৃপক্ষ ১০ বছর যাবত একই কথা বলছে,জায়গা অধিগ্রহণ করা হয়েছে। সেখানে ইয়ার্ড শেড নির্মাণ হলে আর সমস্যা থাকবে না। বন্দরের পার্কিং মাঠের করুন দশার কথা স্বীকার কোরে বন্দর ট্রান্সপোর্ট ও ট্রাক মালিক সমিতির সম্পাদক বলেন,দ্রুত সংস্কারের ব্যবস্থা করা না হলে,আমদানি-রফতানি ব্যহত হয়ে পড়বে।

ভাঙা

বন্দর কর্তৃপক্ষ জানায়,প্রায় ২৫ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে,অধিগ্রহণকৃত জায়গায় দ্রত ইয়ার্ড নির্মাণের কাজ শুরু হলে,বন্দরের সমস্যা সমাধান হবে।

রাজস্ব আয়ের দিক থেকে চট্রগ্রাম বন্দরের পরই, বেনাপোল বন্দরের অবস্থান।প্রতিবছর এ বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়ে থাকে,যা থেকে সরকার রাজস্ব আয়  প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button