Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলো টাইগাররা

প্রথম ম্যাচের পর, দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলো টাইগাররা। টানটান এ ম্যাচে সফরকারীদের ৪ রানে হারিয়েছে সাকিব-মাহমুদুল্লাহরা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামেটাইগার ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। তাদের অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিই পথ দেখায় দলকে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১৪১ রানে।

এরপর জবাবে খেলতে নেমে, দলীয় ১৬ রানেই প্রথম উইকেট  হারায় নিউজিল্যান্ড। পরে ব্লান্ডেল ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা। এসময় কিউই অধিনায়ক টম লাথাম ও উইল ইয়াংয়ের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও নিউজিল্যান্ড।  শেষ ওভারে, মুস্তাফিজের নো বলে দেয়া বাউন্ডারিসহ ৫ রান ম্যাচে নতুন মোড় নিয়ে আসে। দুই বল বাকি থাকতে ফ্রি-হিটসহ নিউজিল্যান্ডের সামনে দরকার ছিলো ৬ রান।

টানটান উত্তেজনায় পঞ্চম বলটি ইয়র্কারে আবারও ম্যাচ ঘুরিয়ে দেন মুস্তাফিজ। শেষ বলে অবশেষে ১৩৭ রানেই থেমে যায় কিউইরা।  চার রানে জেতে টাইগাররা। এই জয়ে, সিরিজের ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button