Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড

মিরপুরের মন্থর উইকেটে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা দেখে শুনে খেলে লিটন ও নাঈম। এই দুই ওপেনারের জুটিতে ভর করে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিই পথ দেখায় টাইগার বাহিনীকে। বাংলাদেশের ইনিংস থামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রানে। নিউজিল্যান্ডকে জিততে হলে করতে হবে ১৪২ রান।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু পায় বাংলাদেশ। ধারাবাহিকভাবে ব্যর্থ টাইগার দুই ওপেনার নাঈম ও লিটন দাস শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন।

মিরপুরের মন্থর উইকেটে যেখানে টিকে থাকাই দায়, সেখানে ৯ দশমিক ২ ওভার পর্যন্ত অবিচ্ছিন্নই ছিলেন দুই ওপেনার। পরে অবশ্য রাচিন রবিন্দ্রর বলে আউট হয়ে যান লিটন। তার আগে ব্যাট হাতে ২৯ বলে করেন ৩৩ রান। বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৫৯ রানে।

এরপর ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে যোগ দিলে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৪১ রান তুলে নেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ দুই উইকেটে ২৭ রান।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button