Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনাশোক সংবাদ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা

নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় মহাদেব কর্মকার (৭৪) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত মহাদেব কর্মকার একই এলাকার মৃত ফকিরচাঁদ এর ছেলে।

আজ শুক্রবার (৩রা সেপ্টেম্বর) সকালে বড়গাছা পাল পাড়া মহল্লায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানায় স্থানীয়রা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বেলা এগারোটার দিকে তিনি তার বড়গাছা পাল পাড়া মহল্লার নিজ বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে আসতেই দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

এসময় এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button