Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষাবাংলাদেশসরকার

১৩ তারিখ থেকে খুলবে মেডিকেল কলেজ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন চলতি মাসের ১৩ তারিখ থেকে পর্যায়ক্রমে দেশের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবলায়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, মেডিকেল রিলেটেড সব ধরনের শিক্ষা-প্রতিষ্ঠান খোলা হবে। আমাদের এখানে (সভায়) ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) আছেন, সচিবরা আছেন। ওনারা আমাদের জানিয়েছেন, আনুমানিক এ মাসের ১৩ তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। তবে দুই-একদিন এদিক-ওদিক হতে পারে। এটাই ওনাদের আনুমানিক সময়। এটা আজকে আমাদের একটি বড় সিদ্ধান্ত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ধাপে-ধাপে ক্লাসের অর্থই হলো আমাদের প্রথম, দ্বিতীয় এবং পঞ্চমের ক্লাস শুরু করা। যেখানে প্র্যাকটিক্যাল জড়িত আছে, সে ক্লাসগুলো আগে খুলে দেওয়া শুরু করব। পরিস্থিতি আমরা দেখব। তারপর অন্যান্য সব ক্লাসই ধীরে ধীরে খুলে দেয়া হবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

করোনাভাইরাস পরিস্থিতির বিবেচনায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়িয়েছে সরকার। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ছুটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button