Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিশ্বকাপ বাছাইয়ে খেলতে ‘যথেষ্ট’ ফিট মেসি: স্কালোনি

বিশ্বকাপ বাছাইয়ে খেলতে মেসি এখন যথেষ্ট ফিট বলে মনে করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচের আশা, আসছে তিন ম্যাচেই খেলবেন দলের এই সেরা তারকা।

এর আগে গত ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালের পর মাঝে অনেকটা সময় তার কেটে গেছে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দেওয়ার পথে।

এই মাসের শুরুতে বার্সেলোনার সঙ্গে চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পাঁচ দিনের মাথায় পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। গত রোববার রাঁসের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে নতুন ঠিকানায় অভিষেক হয় তার। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে বদলি নেমে খেলেন ২৪ মিনিট। কোপার ফাইনালের পর এটিই তার প্রথম ম্যাচ।

এদিকে, পিএসজি থেকে মঙ্গলবার আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেন মেসি। বুধবার দলের সঙ্গে করেন অনুশীলন। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে ভেনেজুয়েলার মাঠে খেলবে গত কোপা আমেরিকার শিরোপা জয়ীরা। বুধবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বাছাইয়ে খেলার জন্য প্রস্তুত মেসি।

ভেনেজুয়েলা ম্যাচের পর ৫ সেপ্টেম্বর সাও পাওলোতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৯ সেপ্টেম্বর নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ বলিভিয়া।

৬ ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে দ্বিতীয় স্থানে আছে দুবারের বিশ্বকাপ জয়ীরা। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button