Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

সপ্তাহের শেষ দিনে বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যু

সপ্তাহের শেষ দিনে বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও অসহায়। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যুহার।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ৩৮০ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৯ হাজার ২১৭ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৪৩ হাজার ৬৪৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৯২ লাখ ২৮ হাজার ২৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৬০ লাখ ৬ হাজার ৩২৯ জন।

এর আগে গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান আরও ৮ হাজার ৯২৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ৩৩৭ জন।

এছাড়া মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান আরও ৭ হাজার ৫১২ জন এবং ৫ লাখ ১৫ হাজার ৮৭৩ জন আক্রান্ত হন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৩ লাখ ৩০ হাজার ৭১২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ৫৫৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৮৬৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫৫৯ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৮ লাখ ৪ হাজার ২১৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮১ হাজার ২২৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button