Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

দেশের বিভিন্নস্থানে বন্যা পরিস্থিতির অবনতি

দেশের বিভিন্নস্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে যমুনা,ব্রহ্মপুত্রসহ আরো কয়েকটি নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।নতুন করে প্লাবিত হয়েছে,অনেক এলাকা।ভোগান্তিতে পড়েছেন, পানিবন্দী মানুষ।দেখা দিয়েছে,খাদ্য সংকট।

কুড়িগ্রামে ধরলার পানি ১৩ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এতে চরাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।এসব এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে,নষ্ট হয়ে গেছে বেশিরভাগ জমির ফসল । এদিকে বন্যার্তদের জন্য জেলা প্রশাসন থেকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে ।

জামালপুরের ইসলামপুরে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে,প্রায় দুই শতাধিক বাড়িঘর।

পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।সেই সাথে বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও।ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জেলার প্রায় ৫ হাজার হেক্টর জমির রোপা-আমন ,আগাম সবজি,আখ ,বীজতলা ও বাদামের ক্ষেত তলিয়ে গেছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় বিপদসীমার ৫০ এবং কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়ে ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মানিকগঞ্জে যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন এ এলাকার শত শত মানুষ।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button