
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম জয়ের সেরা সুযোগ হিসেবে দেখছে আত্মবিশ্বাসী টাইগাররা। তবে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে কিউইরা।
এখন পর্যন্ত টি-টুয়েন্টি ফরম্যাটে ১০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড, সবগুলোতেই হেরেছে টাইগাররা। এরমধ্যে ঘরের মাঠে ২০০৩ সালের একমাত্র ম্যাচের সিরিজের হারও আছে।
তারপরও সদ্য জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে দারুণ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে টিম টাইগার্স।
বাংলাটিভি/নিহান



